News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংক্ৰমণ বেড়ে ১৫-হাজারের ঊর্ধ্বে; ভারতে ৪৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৩ শতাংশ
Image

সংক্ৰমণ বেড়ে ১৫-হাজারের ঊর্ধ্বে; ভারতে ৪৭ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৩ শতাংশ

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ, এবার দেশে ১৫-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৭৫৪ জন। মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। বৃহস্পতিবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ০১ হাজার ৮৩০-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ০১ হাজার ৮৩০-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩১ লক্ষ ৫২ হাজার ৮৮২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২,০৯,২৭,৩২,৬০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,২৫৩ জন (১.১৯ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৬,৮৫,৫৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৮ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৩.৪৭ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top