News Flash

Image

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অমরপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটলো অমৃত সাধন জমাতিয়া নামে ২৭ বছরের এক যুবকের৷ ঘটনাটি ঘটে অমরপুর বীরগঞ্জ থানাধীন দেববাড়ি এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ৷ ঘটনার বিবরণে জানা যায়,বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুতের তার ছিড়ে মৃত্যুর কোলে ঢ়লে পড়ে এই যুবক৷  জানা যায় বিদ্যুৎস্পৃষ্ট যুবক বাড়িতেই মারা যায়৷পরে পরিবারের লোকজনরা তড়িঘড়ি করে অমরপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন৷ বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত বলে ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবারের লোকজনরা৷ অসাবধানতাবশতই এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top