News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রীদের গ্রেফতার করে কেজরিওয়াল মডেল ধ্বংস করার চেষ্টা চলছে : রাঘব চাড্ডা
Image

মন্ত্রীদের গ্রেফতার করে কেজরিওয়াল মডেল ধ্বংস করার চেষ্টা চলছে : রাঘব চাড্ডা

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): দিল্লির মন্ত্রীদের গ্রেফতার করে কেজরিওয়াল মডেল ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন আম আদমি পার্টির সাংসদ ও নেতা রাঘব চাড্ডা।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই-এর অভিযানের প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেছেন রাঘব চাড্ডা। এই সাংবাদিক সম্মেলনে আপ সাংসদ বলেছেন, আমরা দু”টি মডেলের কথা বলি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। তা বন্ধ করতে, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে জেলে পাঠানো হয়েছে এবং এখন মনীশ সিসোদিয়াকেও জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাঁরা আমাদের স্বাস্থ্য ও শিক্ষার মডেল ধ্বংস করতে চায় এবং মন্ত্রীদের গ্রেফতার করতে চায় যাতে কেজরিওয়াল মডেল ধ্বংস হয়ে যায়।
রাঘব চাড্ডা আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের প্রতি জনগণের সমর্থন এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভীত। তাঁরা সিবিআই-এর মত এজেন্সিগুলিকে আমাদের লোকজন ও নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছে। একটাই লক্ষ্য- কেজরিওয়ালকে শেষ করতে হবে।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top