News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মানকাচরের আরাটার গ্রামে উদ্ধার গলায় দড়ির ফাঁস জড়ানো বছর চারের এক শিশুর মৃতদেহ
Image

মানকাচরের আরাটার গ্রামে উদ্ধার গলায় দড়ির ফাঁস জড়ানো বছর চারের এক শিশুর মৃতদেহ

মানকাচর (অসম), ১৯ আগস্ট (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সুখচর থানাধীন গোটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তৰ্গত আরাটার গ্রামে উদ্ধার হয়েছে গলায় পাটের ছাল দিয়ে ফাঁস জড়ানো বছর চারের এক শিশুর মৃতদেহ। দেবশিশুটিকে আরাটার গ্রামের জনৈক আব্বাস আলির শিশুকন্যা আবিদা সুলতানা বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রায় ৮.০০টা নাগাদ গ্রামের পাট খেতে শিশুকন্যাটির মৃতদেহ উদ্ধার হয়েছে। মুখে পাটের পাতা গোঁজা এবং গলায় পাটের ছাল জড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছেন গ্রামের মানুষ। কেউ কেউ সন্দেহ করছেন, শিশুটিকে ধর্ষণ করে, মুখে পাটের পাতা গুঁজে গলায় ফাঁস জড়িয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাদের ঘরের পাশের একটি দোকান থেকে টফি আনতে গিয়েছিল আব্বাস আলির চার বছরের কন্যাশিশু আবিদা সুলতানা। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যচ্ছিল না। দিনদুপুরে নিখোঁজ শিশুকন্যাকে খোঁজে বের করতে তার পরিবার ও প্রতিবেশীরা কালোঘাম ছুটিয়েছিলেন।

অবশেষে রাত প্রায় আটটা নাগাদ আব্বাস আলির ঘর সংলগ্ন একটি পাটের খেতে কন্যাশিশুটির মৃতদেহ দেখেন গ্রামের কয়েকজন। এর পর শুরু হয় হই-হট্টগোল, চিৎকার-চেঁচমেচি৷

খবর যায় সুখচর থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ দলবল নিয়ে পুলিশের দল ছুটে যায় ঘটনস্থলে। শুরু করে তদন্ত। ইত্যবসরে রাতেই গ্রামে যান প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং ডিএসপি সদর। তাঁদের উপস্থিতিতে মৃতদেহটি পাট খেত থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একটি দেবশিশুকে কে, কী অপরাধে এভাবে খুন করে মাঠে ফেলে গেছে তা এক রহস্যের আবৰ্তে৷ ময়না তদন্ত এবং পুলিশের তদন্তের পরই রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top