News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলচৌড়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিত হত্যার
Image

কমলচৌড়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিত হত্যার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ ধারাবাহিকভাবে রাজ্যের সর্বত্রে খুন খারাপি ,আত্মহত্যা, নারী নির্যাতন ক্রমেই বেড়ে চলছে৷ কলমচৌড়া   থানা এলাকায় এমনই একটি নারী নির্যাতনের কারণে আত্মতার ঘটনা ঘটেছে ৷ এই ব্যাপারে মৃত গৃহবধুর পরিবারের পক্ষ কলমচৌড়া থানায় একটি লিখিত মামলা করা হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায়, তিন বছর পূর্বে ২০১৯ সালের ২৩ জুলাই ইসলামিক নিয়ম অনুসারে আগরতলাস্থিত ভাটি-অভয়নগর বিটারবন বাসিন্দা তপন মিয়ার মেয়ে মাকমুদা বেগম(২২)কে বিবাহ দেয় বক্সনগর আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুপুরিয়াবান্দ গ্রামে৷ দুপুরিয়াবান্দের সিরাজ মিয়ার ছেলে ইয়াকুব নবীর সাথে বিবাহ হয় মাকমুদা বেগমের৷ বিয়ের সময় পাত্রপক্ষের  দাবি অনুসারে তিন ভরি স্বর্ণ, নগদ এক লক্ষ টাকা সহ ফুল ফার্নিচার প্রদান করে মেয়ের পরিবার৷ পর্যাপ্ত পরিমাণ যৌতুকের টাকা এবং মালপত্র পাওয়ার পরেও খাই মিটেনি ছেলের পরিবারের৷ ফলে ধারাবাহিকভাবে নির্যাতন করতে থাকে মাকমুদার উপর৷ গত তিন বছরে এ নিয়ে সামাজিকভাবে দুই এলাকার মাতববর গণ তিনবার মীমাংসা সভায় বসে৷ এক পর্যায়ে ঘটনা মাতববরদের ক্ষমতার বাইরে চলে গেলে ব্যাপারটি কলমচৌড়া থানার  দ্বারস্থ হয় মেয়ের পিতা তপন মিয়া৷ সে যাত্রা পুলিশের হস্তক্ষেপে মীমাংসার রাস্তা তৈরি করে দুই পরিবার৷ তারপর মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে দুই দফায় আরো দেড় লক্ষ টাকা প্রদান করে তপন মিয়া৷ তারপরও মেয়ের উপর নির্যাতন কমেনি৷ ১৭ ই আগস্ট বুধবার সকাল বেলা হাঁসের বাচ্চাকে কেন্দ্র করে প্রচন্ডভাবে মারধর করে মাকমুদা বেগমকে৷ তার স্বামী ইয়াকুব নবী এবং শাশুড়ি রাহেলা বেগম বাঁশের লাঠি দিয়ে ব্যাপকভাবে পিটায়৷ এই সময় মাকমুদার শ্বশুর সিরাজ মিয়া, দেবর নবীর হোসেন এবং বিবাহ দিয়ে ঘরে রাখা ননদ আসমাতারা বেগম মারধরের সাথে যুক্ত হয়৷ তখন থেকে মাকমুদা কোন খাওয়া-দাওয়া করেনি৷ ঘটনাটি ঘটেছিল সকাল সাতটা নাগাদ৷ মাকমুদার শাশুড়ির বয়ান অনুসারে সেই সময় থেকে মাকমুদা তার ঘরে দরজা বন্ধ করে অবস্থারত ছিল৷ দীর্ঘ সময় যাবত দরজা খুলছে না দেখে প্রতিবেশীদেরকে ডেকে এনে মাকমুদার ঘরের দরজা ভাঙ্গে তার শাশুড়ি৷ তখন দেখা যায় ঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলাতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মাকমুদা৷ খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকমুদার মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে৷ এই সময় মাকমুদার বাবার বাড়ির মানুষ তার শ্বশুরবাড়িতে এসে তার মৃত্যুর কারণ কি জানতে চাইলে দুই পক্ষ সেখানে মারামারি করার জন্য উদ্যত হয়৷ গ্রামবাসীর হস্তক্ষেপে সেখানে বড় ধরনের কোন ঘটনা ঘটতে পারেনি৷ পরবর্তী সময় মাকমুদার পিতা তপন মিয়া উপরে উল্লেখিত পাঁচজনের নামে লিখিতভাবে কলমচৌড়া থানায় মামলা করে৷তপন মিয়া আগের সমস্ত ঘটনা উল্লেখ করে অভিযোগ করেন তার মেয়ে মাকমুদাকে বিবাদীরা মেরে গলাতে কাপড় বেঁধে ঘরের তীরের সাথে ঝুলিয়ে দিয়েছে৷ এ ব্যাপারে পুলিশ জানায় বিবাদীরা ঘটনার প্রথম থেকেই পলাতক৷ যার কারণে এখন পর্যন্ত কোনো বিবাদীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ আগামীকাল মাকমুদা শবদেহ ময়নাতদন্ত করা হবে এবং তার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে৷  এখন দেখার পুলিশ এই ঘটনার কতটুকু সত্য তথ্য বের করতে পারে এবং কিআইনি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top