News Flash

Image

পাথারকান্দিতে পৃথক দুই সড়ক দুৰ্ঘটনায় হত এক, আহত চার

পাথারকান্দি (অসম), ১৭ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পাশাপাশি চার যুবক আহত হয়েছেন।

গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পাথারকান্দির অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের তিনখাল এলাকায় দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত যুবককে বছর ২৪-এর মনদীপ সিনহা বলে শনাক্ত করা হয়েছে। ওই দুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের শারীরিক অবস্থা সংকটজনক বলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন করিমগঞ্জের ডাক্তাররা।

এদিকে আজ বেলা একটা নাগাদ পাথারকান্দির বাইপাসে সংঘটিত হয়েছে দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। একটি মোটর বাইকের পিছন থেকে এনএল ০১ এএফ ৪৫৮০ নম্বরের ১৪ চাকার ডাম্পার প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ফলে বাইকের আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন। তাকেও করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে এই খবর লেখা পর্যন্ত ডাম্পারের অগ্রভাগের চাকার নীচে চাপা পড়ে আছে নতুন বাইকটি। সেখানে জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। ডাম্পারের চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন অকুস্থলে কর্তব্যরত পুলিশের মহিলা সাব-ইনস্পেক্টর এন গগৈ।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top