News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, দৈনিক সংক্রমণ ১.৪৭ শতাংশে নেমেছে
Image

ত্রিপুরায় করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, দৈনিক সংক্রমণ ১.৪৭ শতাংশে নেমেছে

আগরতলা, ১৭ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক সংক্রমণ আরও কমেছে। সাথে বেড়েছে সুস্থতা। করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭৪। ফলে ত্রিপুরাবাসী আপাতত চিন্তা মুক্ত বলেই মনে করা হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ১৫ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৬১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ২৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে হয়েছে ১.৪৭ শতাংশ।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৪৩০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫ জন, ঊনকোটি জেলায় ৩ জন, ধলাই জেলায় ৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৭ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সিপাহিজলা, খোয়াই এবং গোমতি জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

মনু নদীর বাঁধ মেরামত ঘিরে উত্তেজনা: লাঠিয়াপুরায় ঠিকাদারি বিরোধ, প্রতিবাদে টিলাবাজারে রাস্তা অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি এবং সম্ভাব্য নদীভাঙনের আশঙ্কার মধ্যেই বাঁধ মেরামতের জরুরি…

ByByReshmi Debnath Jul 12, 2026

জিরানিয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার, ধৃতদের একজন সরকারি কর্মচারী

আগরতলা, ১২ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এন্টি নারকোটিক শাখা (এএনসি) এবং আসাম…

ByByReshmi Debnath Jul 12, 2026

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top