News Flash

  • Home
  • দেশ
  • শক্তি বাড়ল ভারতের, একগুচ্ছ সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর হাতে তুলে দিলেন রাজনাথ
Image

শক্তি বাড়ল ভারতের, একগুচ্ছ সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর হাতে তুলে দিলেন রাজনাথ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): আত্মনির্ভর ভারত কর্মসূচিকে বাস্তবায়িত করতে প্রতিরক্ষা মন্ত্রক দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একগুচ্ছ সামরিক সরঞ্জাম সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার নতুন দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ই-গভর্নেন্স ও একোমোডেশনের সূচনা করেছেন। এদিনের অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরি হলে শুধুমাত্র আত্মনির্ভরই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও ভারতে আসবে নতুন জোয়ার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন ভারতীয় সেনাবাহিনীর কাছে ইইএল-সহ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা নতুন অ্যান্টি-পারসনেল মাইন নিপুন হস্তান্তর করেছেন। এফ-ইনসাস সৈন্যদের একে-২০৩ অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন লাদাখের সিয়াচেন হিমবাহের কাছে পারতাপুর সেনা ঘাঁটিতে ১ মেগাওয়াট একটি সৌর বিদ্যুৎ প্রকল্প হস্তান্তর করেছেন। কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত পাওয়ার প্ল্যান্টটি ডিজেলের উপর নির্ভরতা রক্ষাকারী বাহিনীর শক্তির চাহিদা মেটাতে সহায়তা করবে। ভারতীয় সেনাবাহিনী এদিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্যাংগং হ্রদে মোতায়েন করা ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্টের সক্ষমতা প্রদর্শন করেছে। নৌকাগুলি একবারে ৩৫ জন যোদ্ধা সৈন্য বহন করতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে হ্রদের যে কোনও প্রান্তে পৌঁছতে পারে। এই নৌকাগুলি ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেগুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন।

এছাড়াও শত্রু সেনাদের উপর নজর রাখতে সৈন্যদের জন্য দেশীয়ভাবে তৈরি একটি ড্রোন সিস্টেম পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফরওয়ার্ড এলাকায় মোতায়েন সেনাদের হাতে মেড ইন ইন্ডিয়া পদাতিক যুদ্ধের যানও তুলে দেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top