News Flash

  • Home
  • দেশ
  • ৭৫ বর্ষপূর্তির দিন পানাগড়ে দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী নির্যাতিতা গৃহবধূ, ধৃত স্বামী
Image

৭৫ বর্ষপূর্তির দিন পানাগড়ে দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী নির্যাতিতা গৃহবধূ, ধৃত স্বামী

দুর্গাপুর, ১৬ আগস্ট (হি. স.)মদ্যপ স্বামীর নির্মম অত্যাচারের শিকার। শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে দুই সন্তানকে কে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নির্যাতিতা গৃহবধু। সোমবার সারা দেশ যখন আজাদি কি অমৃত মহৎসবে মাতোয়ারা। অন্যদিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশন সংলগ্ন অনুরাগপুরে। ঘটনায় গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামী দশরথ পন্ডিত কে গ্রেফতার করেছে অন্ডাল থানার জিআরপি।

জিআরপি সুত্রে জানা গেছে, মৃতা গৃহবধূর নাম সীমা পন্ডিত (৩৫), মৃত দুই ছেলের নাম প্রেম পন্ডিত(৮), প্রাণিত পন্ডিত(৬)। পানাগড় স্টেশন সংলগ্ন বুদবুদ থানার অনুরাগপুরের বাসিন্দা। সোমবার সকালে পানাগড় স্টেশন সংলগ্ন রেললাইনের ওপর তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সুত্রে জানা গেছে, মৃতার স্বামী দশরথ পন্ডিত। পানাগড় রনিডিহা মোড় এলাকায় একটি গ্যারেজে কাজ করে। অভিযোগ, প্রতিদিন মদ্য পান করে বাড়ীতে অত্যাচার করত। স্ত্রীকে ও দুই সন্তানকে নির্মমভাবে মারধর করত। রবিবার রাত্রে অত্যাচার চরমে পৌঁছায়। মৃতার শ্বশুর উমাশঙ্কর পন্ডিত জানান,” শনিবার রাত্রে অন্যান্য দিনের মতই মদ খেয়ে বাড়ীতে ফেরে ছেলে। তারপর বউয়ের ওপর মারধর শুরু করে। অনেক বোঝানোর চেষ্টা করেছি ছেলেকে। কারও কথা শোনেনি। বাঁচাতে গেলে আমাদেরও মারধর করে। এদিন রাত্রে ওইভাবে অত্যাচার করে বেরিয়ে যায় ছেলে।” এদিকে পরদিন অর্থাৎ সোমবার ভোরে সীমা পন্ডিত তার দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে। সকালে পানাগড়ে রেল লাইনের ওপর তাদের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, মৃতার বাপের বাড়ী বিহারের ফরিদপুর জেলার আড়া তে। এদিন খবর পেয়ে অন্ডাল জিআরপি থানায় পৌঁছায় মৃতার মা কলাবতী কানওয়ার ও পরিবারের লোকজন। এবং অন্ডাল জিআরপিতে মেয়ের ওপর শারীরিক নির্যাতন ও অত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মৃতার স্বামী দশরথ পন্ডিতকে গ্রেফতার করে অন্ডাল জিআরপি। অন্ডাল জিআরপি ওসি সুজন ঘোষ বলেন,” মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত মৃতার স্বামীকে গ্রেফতার করে মঙ্গলবার আসানসোল আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হয়েছে। আদালতে ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top