News Flash

  • Home
  • দিনের খবর
  • পহেলগামে নদীতে বাস পড়ে গিয়ে মৃত ৭ আইটিবিপি জওয়ান, ৮ জনের অবস্থা সঙ্কটজনক
Image

পহেলগামে নদীতে বাস পড়ে গিয়ে মৃত ৭ আইটিবিপি জওয়ান, ৮ জনের অবস্থা সঙ্কটজনক

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): ব্রেক বিকল হয়ে জম্মু-কাশ্মীরের পহেলগামে রাস্তার ধরে নদীতে পড়ল একটি বাস। ওই বাসে মোট ৩৯ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি-র জওয়ান ও দু’জন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান। এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আইটিবিপি-র ৭ জন জওয়ান। এছাড়াও ৩০ জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি জওয়ানদের অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইটিবিপি জানিয়েছে, মৃত জওয়ানরা হলেন-হেড কনস্টেবল দুলা সিং (তারান তারান, পঞ্জাব), কনস্টেবল অভিরাজ (লখিসরাই, বিহার), কনস্টেবল অমিত কে (এটাহ, উত্তর প্রদেশ), কনস্টেবল ডি রাজ শেখর (কাডাপা, অন্ধ্রপ্রদেশ), কনস্টেবল সুভাষ সি বৈরওয়াল (সিকার, রাজস্থান), কনস্টেবল দীনেশ বোহরা (পিথোরাগড়, উত্তরাখণ্ড) এবং কনস্টেবল সন্দীপ কুমার (জম্মু)।

আইটিবিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রেক বিকল হওয়ায় মঙ্গলবার পহেলগামে পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ওই বাসটি। ওই বাসটিতে ৩৯ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। বাসটিতে ছিলেন আরও দুই পুলিশ কর্মী। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, চন্দনওয়ারি থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের দিকে যাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই জওয়ানরা, অমরনাথ যাত্রা শেষ হওয়ায় ফিরে আসছিলেন তাঁরা। ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

আইটিবিপি-র ডিআইজি এস এল থাওসেন জানিয়েছেন, আমাদের বাহিনীর ৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ৮ জনকে গুরুতর অবস্থায় শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অনন্তনাগের হাসপাতালে চিকিৎসা চলছে। অনন্তনাগের ডিআইজি রণবীর সিং জানিয়েছেন, গুরুতর আহত জওয়ানদের শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ বাস দুর্ঘটনায় জওয়ানদের হতাহতের খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, চন্দনওয়ারীর কাছে বাস দুর্ঘটনায় মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আহতদের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করা হচ্ছে। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top