News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়ায় নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

গন্ডাছড়ায় নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ গন্ডাছড়ার ষাট কার্ডের লক্ষ্মীপুর জঙ্গলে থেকে নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নাম দীপক দাস৷ ১৪দিন পর মৃতদেহ পাওয়া যায়৷ নিখোঁজ এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল লক্ষ্মীপুরের জঙ্গল থেকে৷

গত ১ আগষ্ট সোমবার ভোর চারটায় সময় বাড়ি থেকে বেরিয়ে যায় দীপক দাস৷ বাড়িতে ফিরছে না দেখে বাবা শুকলাল দাস গন্ডাছড়া থানায় এক নিখোঁজ ডাইরি করেন৷ এই নিয়ে অনেক খোঁজখভর করেন৷ এমকি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন৷ কোথাও খোঁজ পাননি৷ আজ ১৪আগষ্টা দুই সাপ্তাহ পর সকালে বাড়িতে খবর আসে যে লক্ষ্মীপুর জঙ্গলে লাকড়ি কাটতে গিয়ে একজন লোক খবর দেন যে একটি মৃতদেহ  দেখতে পান৷ বড় ভাই গন্ডাছড়া থানায় খবর দেন৷ থানার ওসি পলাশ দত্ত টি এস আর ও পুলিশ নিয়ে লক্ষ্মীপুর জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করেন৷ দীপকের বড় ভাই মৃতদেহ দেখে চিহ্ণিত করেন যে তাঁর মেজ ভাই দীপকের মৃতদেহ এটি৷ দীপকের সাথে গামছা ছিল৷ তা দিয়ে আম গাছের সাথে ঝুলে পড়ে৷ ১৪দিন পর মৃতদেহ পাওয়া যায়৷ মৃতদেহ পচে যাওয়ায় গাছ থেকে পড়ে গেছে৷ গন্ডাছড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করা হয়েছে৷ এটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে জনগণের সন্দেহ দেখা দিয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top