News Flash

Image

অরুণাচলের বালেমুতে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন সেনার

তেজপুর (অসম), ১৪ আগস্ট (হি.স.) : অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী বালেমু নামের ঘন পাৰ্বত্য এলাকায় প্রচণ্ড উৎসাহের মধ্য দিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে সেনা বাহিনী।

ভারতীয় সেনার জনৈক পদস্থ আধিকারিক লেফট্যানানান্ট ডিএল রানা আজ রবিবার এই খবর দিয়ে জানান, আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষ্যে সেনা জওয়ানরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী অসমের শোণিতপুর জেলার অন্তর্গত রাঙাপাড়ার ঠাকুরবাড়ি থেকে বৃহস্পতিবার সকালে অরুণাচল প্ৰদেশের বালেমুর উদ্দেশ্যে ৭৫টি বাই-সাইকেল নিয়ে যাত্রা করেছিলেন। তিনদিন সাইকেল-যাত্রা করে শনিবার বিকেলে তাঁরা বালেমু গিয়ে পৌঁছেছেন। প্রতিটি সাইকেলে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উড্ডীন করে সেনা জওয়ানরা ঠাকুরবাড়ি থেকে রওয়ানা হয়েছিলেন।

তিনি জানান, এ উপলক্ষ্যে বালেমু স্কুলের খেলার মাঠে সেনা বাহিনী স্থানীয় সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করেছিল। ইয়াক নৃত্য, খালেকটগ নৃত্য ইত্যাদি রঙিন অনুষ্ঠান পরিবেশন করার পাশাপাশি তাঁদের সমর-কলা পরিবেশন করেছেন সেনা জওয়ানরা।

সাইকেল রেলি, সাংস্কৃতিক কাৰ্যক্রম এবং সমর-কলা প্ৰদৰ্শনীতে অংশগ্ৰহণকারী জওয়ানদের শংসাপত্ৰ দিয়ে সম্মনিত করা হয়েছে। লেফট্যানান্ট ডিএস রানা বলেন, সেনা বাহিনী কর্তৃক আয়োজিত সাইকেল যাত্রায় কেবল এখানকার জওয়ানরাই নন, গ্রামের বাসিন্দারাও এই অভিযানে যোগদান করেছেন। এর জন্য তিনি সংশ্লিষ্ট গ্রামের সর্বস্তরের বাসিন্দাদের স্যালুট জানিয়েছেন।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top