News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাগরণ সম্পাদককে সংবর্ধনা জানাল আগরতলা প্রেস ক্লাব
Image

জাগরণ সম্পাদককে সংবর্ধনা জানাল আগরতলা প্রেস ক্লাব

আগরতলা, ১৪ আগস্ট : ত্রিপুরার সংবাদ জগতে অসামান্য অবদানের জন্য আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি অরুন নাথ, সম্পাদক প্রণব সরকার এবং সহ-সম্পাদক রমাকান্ত দে অসুস্থ জাগরণ সম্পাদকের বাসভবনে এসে মানপত্র, পুস্পস্তবক এবং শালের চাদর দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, এই সংবর্ধনা ১৫ই আগস্ট সন্ধ্যায় দেওয়া হবে বলে নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থ সম্পাদককে এদিন বিকেলেই চিকিৎসার জন্য কলকাতা নেওয়া হচ্ছে। এজন্যই আজ সম্পাদকের বাসভবনে এসে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top