News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৫ আগস্টের আগে কাশ্মীরে গ্রেনেড হামলায় মৃত্যু পুলিশ অফিসারের
Image

১৫ আগস্টের আগে কাশ্মীরে গ্রেনেড হামলায় মৃত্যু পুলিশ অফিসারের

জম্মু, ১৪ আগস্ট ( হি.স.) : আগামীকাল ১৫ আগস্ট। দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরকে অশান্ত করতে তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা।

শনিবার গভীর রাতে কুলগামে গ্রেনেড হামলা করল তারা। ওই গ্রেনেড হামলায় গুরুতর জখম হন এক পুলিশ অফিসারকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। রবিবার সকালে টুইট করে কাশ্মীর পুলিশ ওই অফিসারের মৃত্যু খবর জানিয়েছে।
জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত পুলিশ অফিসারের নাম তাহির খান। পুঞ্চের বাসিন্দা তাহির খানকে লক্ষ্য করে গতকাল রাতে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের৷ তাহির খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরে ইতি-উতি জঙ্গি হামলায় হতাহত হচ্ছেন নিরাপত্তা রক্ষীরা।

শনিবার শ্রীনগরের ইদগা এলাকায় গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে আহত হন আধা সামরিক বাহিনীর এক জওয়ান। যদিও তাঁর আঘাত তেমন গুরুতর নয়। এর আগে জঙ্গিদের বড় ধরনের আত্মঘাতী হামলা ভেস্তে দিয়েছিল নিরাপত্তা বাহিনী।
যদিও ওই অভিযানে মারা যান সেনাবাহিনীর তিন জওয়ান। খতম করা হয় দুই জঙ্গিকেও।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top