News Flash

  • Home
  • খেলা
  • অপরাজেয় সংহতি, পরিবর্তিত মাঠের খেলায় চলমানকে হারালো বিসিসি
Image

অপরাজেয় সংহতি, পরিবর্তিত মাঠের খেলায় চলমানকে হারালো বিসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। অপরাজেয় সংহতি। টানা পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে গ্রুপে এ-তে সংহতি এককভাবে শীর্ষে অবস্থান করছে। বৃষ্টি বিঘ্নিত শনিবারের ম্যাচে সংহতি সাত উইকেটের ব্যবধানে ইউনাইটেড বিএসটি-কে পরাজিত করেছে। এমবিবি স্টেডিয়ামে সকালের ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর শুরু হলে ৫ ওভারের খেলায় ইউনাইটেড বিএসটি প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে ছয় উইকেটে ২৯ রান সংগ্রহ করে। জবাবে সংহতি ১ বল বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়, ৩ উইকেটের বিনিময়ে। বোলিং নৈপুণ্যে নিরিখে অমরেশ দাসকে ম্যান অব দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়।
একই মাঠে দিনের অপর খেলায় চলমান সংঘ ও বিসিসির ম্যাচটি মাঝপথে বৃষ্টিতে ভেস্তে গেলে ম্যাচটিকে সরিয়ে নেওয়া হয় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। বিকেল পাঁচটায় সেখানে সুপার ওভারের খেলায় বিসিসি ১০ উইকেটের ব্যবধানে চলমান সংঘ-কে পরাজিত করেছে। এমবিবি স্টেডিয়ামে ভেস্তে যাওয়া ম্যাচে টস জিতে চলমান সংঘ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়ে সীমিত দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে বিসিসি ব্যাট করার প্রস্তুতি নিতেই বৃষ্টিতে খেলা ভেস্তে যায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top