News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি বিশালগড় মন্ডলের উদ্যোগে তিরঙ্গা শোভাযাত্রা
Image

বিজেপি বিশালগড় মন্ডলের উদ্যোগে তিরঙ্গা শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ আগস্ট৷৷ আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার বিশালগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক সুবিশাল তিরঙ্গা শোভাযাত্রা৷

ভারতের গৌরবময় অধ্যায় তথা স্বাধীনতার ৭৫ তম বৎসর উদযাপন উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে প্রতিদিন প্রশাসনিক বা দলীয় উদ্যোগে কোনো না কোনো স্থানে তিরঙ্গা অভিযান বা বুথে বুথে তিরঙ্গা নিয়ে জনসম্পর্ক কর্মসূচি হয়ে চলছে৷শনিবার ছিল ১৩ই আগষ্ট, দেশের গৌরবময় স্বাধীনতা দিবস কে সামনে রেখে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে সকাল আটটায় বিশালগড় মন্ডল কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বিশালগড় মন্ডলের মন্ডল সভাপতি সুশান্ত দেব৷ শনিবার ১৩ই আগষ্ট থেকে ১৫ই আগষ্ট প্রতি ঘরে তিরঙ্গা উত্তোলন অভিযান এর অঙ্গ হিসেবে মন্ডল কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে৷ জাতীয় পতাকা উত্তোলন শেষে সকল কার্যকর্তাদের সঙ্গে রঘুপতি রাঘব রাজা রাম গানের সুরে তিরঙ্গা শোভাযাত্রা অংশ গ্রহন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷তিরঙ্গা শোভাযাত্রাটি মন্ডল কার্যালয় থেকে বের হয়ে বিশালগড় মোটরস্ট্যান্ড ঘুরে,বিশালগড় থানা পর্যন্ত গিয়ে আবার বিশালগড় মন্ডল কার্যালয়ে ফিরে আসে৷উক্ত তিরঙ্গা শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ শনিবার সকালে বিশালগড় মন্ডল কার্যালয়ে আয়োজিত তিরঙ্গা শোভাযাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা উত্তরের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক,সিপাহীজলা জেলা উত্তরের সহ প্রভারি মৌসুমী দাস,বিশালগড় মন্ডলের প্রভারি অমল দেবনাথ, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ জেলা ও মন্ডল স্তরের সকল কার্যকর্তা৷ শোভাযাত্রায় বের হয়ে রাস্তার পাশে দাঁড়ানো বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা ও সম্মাননা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ উপস্থিত নেতৃত্ব৷ এলাকার জনগণের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করতে এ তিরঙ্গা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান মন্ডল সভাপতি সুশান্ত দেব৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top