News Flash

  • Home
  • খেলা
  • রেটিং দাবার প্রথম রাউন্ডেই অঘটন
Image

রেটিং দাবার প্রথম রাউন্ডেই অঘটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। উদ্বোধনী দিনেই অঘটন। ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-‌র প্রাক্তন ছাত্র আনরেটেড ধ্রুবজ্যোতি রক্ষিত হারিয়ে দেন বাংলাদেশের রেটেড দাবাড়ুকে। এদিন ৫১ নম্বর বোর্ডে বাংলাদেশের রেটেড দাবাড়ু এস সি শেখরের মুখোমুখি হয় ত্রিপুরা ধ্রুবজ্যোতি। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। মনোরঞ্জন দে ট্রাস্টের সহযোগিতায় এন এস আর সি সি-‌র যোগা হলে শনিবার থেকে শুরু হয়েছে ৬দিন ব্যাপী আসর। অমলেন্দু রক্ষিত এবং প্রয়াত লতিকা ধরের একমাত্র ছেলে ধ্রুবজ্যোতি চাকরিসূত্রে থাকেন জার্মানির ওয়ালডর্ফে। সফ্টওয়ার ইঞ্জিনীয়ার ধ্রুবজ্যোতি প্রায় ২০ বছর পর আগরতলায় ফিরে এবারের আসরে অংশ নেন। এবং প্রথংম দিনেই বাজিমাৎ করে দেন। সাদা ঘুটি নিয়ে গাইকো পিয়ানো ওপেনিং য়ে খেলে ৩৫ চালে বাংলাদেশের দাবাড়ুকে হারিয়ে রীতিমতো চমক দেন। এছাড়া রাজ্যে  দাবাড়ুদের মধ্যে স্বর্ণদ্বীপ মজুমদারও এদিন চমক দেন। রুখে দেন ১৬৮৫ রেটিং প্রাপ্ত দাবাড়ু কিশোর সাজ্জাদকে। দিনের শেষ চমক দেয় মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার ছাত্র সিদ্ধার্থ মজুমদার। মাত্র ৩ মাসের প্রশিক্ষণে এদিন স্কুল পড়ুয়া দাবাড়ু সিদ্ধার্থ হারিয়ে দেয় রেটেড দাবাড়ু রাজ্যের গোপাল তামাংকে। প্রথম দিনে এছাড়া শীর্ষ স্থানীয় সকল দাবাড়ু জয় পেয়েছেন।  গ্র‌্যান্ড মাস্টার দাবাড়ু নিউরিস এবং রাইউস এদিন অনেকটা সহজেই জয় পায়। আজ সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় এবং বিকেল সাড়ে ৩ টায় তৃতীয় রাঊউন্ডের খেলা হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top