News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিলোনীয়ায় রাখী বন্ধন উৎসব
Image

কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিলোনীয়ায় রাখী বন্ধন উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷  একসময়ের কংগ্রেসের অনুগামী কর্মচারী সংগঠন বর্তমানে শাসক দল বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে৷ এমন কি মাত্র ৫শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করায় ধন্যবাদ প্রদানের ডালি সাজিয়ে বসেছে এই তল্পিবাহক সংগঠনটি৷ বিষয়টি নিয়ে কর্মচারী মহলসহ বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এর বহুরূপী রূপ আবারও প্রকাশ্যে এল৷ এক সময় কংগ্রেস দলের ছত্রছায়ায় থাকা সংগঠন বর্তমানে তাবেদারি করছে বিজেপি দলের৷ বিএমএস বিবিএম এর সুরে সুর মিলিয়ে ফেডারেশন  কর্মচারীদের বুকের জ্বালায় ছাই দিয়ে রাজ্য সরকারকে অভিনন্দন জানালো পাচ শতাংশ ডি এ প্রদানের জন্য৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে ফেডারেশনের নিজস্ব গৃহে বিলোনিয়ার  সাংবাদিক ভাইদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়৷ সেই সাথে রাখি উৎসব নিয়ে আলোচনা করেন ফেডারেশনের নেতৃবৃন্দ৷ পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনা রাখেন বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী৷ রাখি উৎসব শেষে  রাজ্যের কর্মচারী এবং পেনশনার্সদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিলোনিয়া বিভাগীয় সভাপতি স্বর্নেন্দু বনিক  বলেন বর্তমান সরকার তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেও পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছে এবং করোনা কালীন সময়ে ৩ শতাংশ দিয়েছে৷ তারপরও বাকি ২৬ শতাংশ মহার্ঘ ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার জন্য সরকারের কাছে আবেদন জানান৷ ফেডারেশনের বিভাগীয় সম্পাদক অমৃত দেবনাথ আরো বলেন ২০১৭ সাল থেকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বিজেপি দল এবং সরকারের সাথে থাকার যে অঙ্গীকার করেছে আজও তা বহাল রয়েছে৷ ত্রিপুরার সরকারি কর্মচারী ফেডারেশন আগামী দিনেও বিজেপির পাশে থাকবে ৷ ফেডারেশন এর সাত দফা দাবি উত্থাপন করে সেগুলি পূরণ করার আবেদন জানান ফেডারেশনের নেতৃত্বরা৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top