News Flash

  • Home
  • খেলা
  • জেআরসি-র কর্পোরেট ক্রিকেট জমজমাট চূড়ান্ত পর্যায়ের খেলা রবিবার থেকে
Image

জেআরসি-র কর্পোরেট ক্রিকেট জমজমাট চূড়ান্ত পর্যায়ের খেলা রবিবার থেকে


ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৩ আগস্ট।। কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত। আগামীকাল সকাল ৯ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন খেলবে টাটা মোটরস-এর বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ওএনজিসি খেলবে আয়োজক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খেলবে এইচ.ডি.এফ.সি ব্যাংকের বিরুদ্ধে‌। শেষ কোয়ার্টার ফাইনালে নীপকো খেলবে টি.এস.ই.সি.এল-এর বিরুদ্ধে। জার্নালিষ্টগ্রেশন ক্লাব আয়োজিত প্রথমবারের মতো কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছে। সকালে এম.বি.বি গ্রাউন্ডে আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টিসিএ-র যুগ্ম সচিব কিশোর কুমার দাস, রাষ্ট্রীয় কন্ঠ পত্রিকার সম্পাদক চন্দ্রশেখর কর, ওএনজিসি-র আধিকারিক নীল রতন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ। টাটা মোটরস বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রথম ম্যাচটি রোমাঞ্চকর ভাবে টাই হলে সুপার ওভারে টাটা মোটরস জয়ী হয়। দ্বিতীয় ম্যাচে এইচডিএফসি ব্যাঙ্ক ১৮ রানের ব্যবধানে ট্যাক্স অর্গানাইজেশনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। পরের ম্যাচে টিএসইসিএল ৯ উইকেটের ব্যবধানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট-কে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়েছে। শেষ ম্যাচ জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৬ উইকেটের ব্যবধানে লুসিড হেলথ কেয়ার-কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ১৫ই আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ওইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের তিনজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকেও সংবর্ধিত করা হবে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো উপভোগ করার জন্য জেআরসি-র সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top