News Flash

  • Home
  • দিনের খবর
  • কালচিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর
Image

কালচিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর

আলিপুরদুয়ার, ১৩ আগস্ট (হি.স.) : আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎকর্মীর।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রঞ্জিত বর্মণ বলে জানা গেছে। তিনি মাজে ডাবরি এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে মেছপাড়া এলাকায় ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটির কাজ চলছিল। একই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রঞ্জিত বর্মণ। রঞ্জিতকে অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার সহকর্মীরা জানান, বিদ্যুৎ লাইন বন্ধ রেখে কাজ চলছিল। তারপরও কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো তারা বুঝতে পারছে না । শনিবার কালচিনি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top