News Flash

  • Home
  • খেলা
  • ক্লাব টি-২০ : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্লাডমাউথ ও শতদল জয়ী
Image

ক্লাব টি-২০ : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্লাডমাউথ ও শতদল জয়ী

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৩ আগস্ট।। এক সময় ইলশে গুড়ি বৃষ্টি, খানিক বাদেই রোদের ঝিলিক। বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলেই টিসিএ শনিবারে দুই মাঠে চারটি ম্যাচ-ই সম্পন্ন করে নিয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালের ম্যাচে ব্লাডমাউথ ১০ উইকেটের ব্যবধানে পোলস্টারকে পরাজিত করেছে।  বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত দশ ওভারে সাত উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করলে জবাবে ব্লাড মাউথের উদিয়ান বসু ও শুভম দে-র ওপেনিং জুটি ৫ ওভার খেলেই জয় এনে দেয়। উদিয়ান একাই ১৮ বল খেলে দুটি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় চমকপ্রদভাবে দলকে জয় এনে দেয়। উদিয়ান ম্যান অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।
একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় শতদল সংঘ ভিজেডি মেথডে ৮ উইকেটের ব্যবধানে ওল্ড প্লে সেন্টারকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং-র সুযোগ পেয়ে নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাব ব্যাট করতে নেমে শতদল সংঘ ১৩.২ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে বিজেডি মেথডে ১৬ ওভারে টার্গেট ১১৪ রান ধরে শতদল সংঘকে ৮ উইকেটে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের পক্ষে আনন্দ বৈশ দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ ম্যাচের সেরার খেতাব পেয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top