নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৩ আগস্ট৷৷ আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার কল্যাণপুর থানা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে আটটা নাগাদ৷ মাদক বিরোধী স্লোগানকে সামনে রেখে কল্যাণপুর প্রেস ক্লাবের সহায়তায় এই র্যালি প্রথমে কল্যাণপুর ব্লক অফিস পর্যন্ত যায়৷ মিছিলে কল্যাণপুর থানার ওসি সুভরাংশু ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্মী ও কল্যাণপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা ও জাতীয় পতাকা হাতে কচি কাঁচারা সামিল হয়৷ ব্লক অফিস থেকে র্যালিতে যোগ দেন বি ডি ও তরুণ কান্তি সরকার ও অন্যান্য কর্মচারীরা৷ ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ ও স্বাস্থ্য দপ্তরের ডাক্তার সুপ্রিয় বর্মন সহ স্থানীয় একত্র সংঘের সদস্যরা৷ র্যালিটি প্রথমে ব্লক অফিস পর্যন্ত যায়৷ এর পর কল্যাণপুর বাজার সহ একাধিক স্থান ঘুরে কল্যাণপুর সুকলের সামনে শেষ হয়৷ হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে কল্যাণপুরে সুদৃশ্য র্যালী তা সবার নজর কাড়ে৷

কল্যাণপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















