News Flash

  • Home
  • দিনের খবর
  • তরুণ প্রজন্মের গঠনমূলক ও সমষ্টিগত ক্ষমতার উপর নির্ভরশীল দেশের ভবিষ্যত : অনুরাগ ঠাকুর
Image

তরুণ প্রজন্মের গঠনমূলক ও সমষ্টিগত ক্ষমতার উপর নির্ভরশীল দেশের ভবিষ্যত : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): ভারতকে আরও সুন্দর ও বিশ্ব গুরু হিসাবে উন্নীত করার পাশাপাশি দেশ গঠনে অবদান রাখার জন্য দেশের যুব সমাজের কাছে আহ্বান জানালেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার নতুন দিল্লিতে যুব সম্বাদ “ইন্ডিয়া@২০৪৭”-অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, তরুণ প্রজন্মের গঠনমূলক, সমষ্টিগত এবং সহযোগিতামূলক ক্ষমতার উপর নির্ভরশীল দেশের ভবিষ্যত। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করার আহ্বান জানান মন্ত্রী।

অনুরাগ সিং ঠাকুর বলেন, ১০০ শতাংশ সাক্ষরতা অর্জনে তরুণদের নিজেদের মতো করে শক্তি ও জ্বালানি খরচ কমাতে, খাদ্যের অপচয় এড়াতে অবদান রাখতে হবে। তিনি তরুণদেরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্বাধীনতা সংগ্রামের নায়কদের তুলে ধরার আহ্বান জানান। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, যুব সমাজকে নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের দায়িত্বও প্রয়োগ করা উচিত।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top