News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে তেজস্বী যাদব
Image

আজ দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে তেজস্বী যাদব

নয়াদিল্লি, ১২ আগস্ট ( হি.স.) : বিহারে গঠিত হয়েছে আরজেডি-জেডিইউ ও কংগ্রেসের মহাজোট সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেজস্বী যাদব। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন এখনও বাকি রয়েছে। দফতর বন্টন নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দিল্লি গিয়েছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শুক্রবার বিকেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একটি বৈঠক রয়েছে তেজস্বী যাদবের।এছাড়া উপমুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লি এইমসে চিকিৎসাধীন তাঁর পিতা তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবেরও সঙ্গে দেখা করবেন।

ইতিমধ্যে কংগ্রেসের তরফে সড়ক, পরিবহণ এবং আবগারির মত গুরুত্বপূর্ণ দফতর দাবি করা হয়েছে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে এসেছে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝায়ের নাম। বিহারে জাতপাতের সমীকরণকে মাথায় রেখে সম্ভাব্য মন্ত্রী হিসেবে কয়েকজনের নামের তালিকা জমা পড়েছে সোনিয়ার কাছে। সেগুলি নিয়ে তেজস্বীর সঙ্গে কথা হতে পারে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে।
অন্যদিকে, সোনিয়ার সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন নীতীশ কুমারও।সূত্রের খবর, আগামী সপ্তাহে সোনিয়ার সঙ্গে বৈঠক করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রীও।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top