News Flash

  • Home
  • খেলা
  • ম্যাট্রিক্সের ‘অপর্ণা দত্ত’ স্মৃতি রেটিং দাবা শুরু শনিবার : উদ্বোধক উপ-মুখ্যমন্ত্রী
Image

ম্যাট্রিক্সের ‘অপর্ণা দত্ত’ স্মৃতি রেটিং দাবা শুরু শনিবার : উদ্বোধক উপ-মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। রাজ্যে এলেন ভারত সহ ৬ দেশের দাবাড়ুরা। আজ সকালে আসবেন বাংলাদেশের দাবাড়ুরা। সবমিলিয়ে পূর্বোত্তরের প্রথম আসর হিসাবে এবছর মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি ‌আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ৭ দেশের দাবাড়ুরা অংশ নিয়েছেন। মনোরঞ্জন দে ট্রাস্ট সহযোগিতায় এবারের আসরে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় রাজ্যে পৌঁছেছেন কলোম্বিয়া, প্যারাগুয়ে, জাম্বিয়া, শ্রীলঙ্কা এবং নেপালের দাবাড়ুরা। ১৩-‌১৮ আগস্ট হবে আসর। এন এস আর সি সি-‌র যোগা হলে। এবারের আসরের সব থেকে আকর্ষনীয় বিষয় হলো দুই সুপার গ্র‌্যান্ডমাস্টারের অংশ নেওয়া। প্যারাগুয়ে থেকে গ্র‌্যান্ডমাস্টার নিউরিস ডেলগাডো রামিরেজ (‌২৫৭৯)‌ এবং কলম্বিয়া থেকে গ্র‌্যান্ডমাস্টার রিউজ ক্রিস্টাইন কেমিলো (‌২৪৩১)‌ আসরে অংশ নিতে চেন্নাই থেকে সন্ধ্যায় রাজ্যে পৌঁছেছেন। এবার দুই সুপার গ্র‌্যান্ডমাস্টার এন্ট্রি নেওয়ায় আসরের আকর্ষন কয়েকগুন বেড়ে গেলো নিসন্দেহে বলা যায়। সন্ধ্যায় আগরতলা বিমানবন্দরে ২ গ্র‌্যান্ডমাস্টার দাবাড়ুকে উষ্ণ অভ্যর্থনা জানান ফি ডে মাস্টার প্রসেনজিৎ। সঙ্গে ছিলেন রাজ্য দাবা সংস্থার কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ। শনিবার দুপুর আড়াইটায় আসরের উদ্বোধন করবেন উপ মুখ্যমন্ত্রী যীষ্মু দেববর্মন। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, স্পনসরার এইচ আর ওয়ারিয়রের কর্ণধার বাপি দে-‌র মা কল্পনা দে প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে এবছর জাতীয় আসরে সাফল্য পাওয়া দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশ নেওয়া দাবাড়ুদের। পাশাপাশি ৬ বিদেশী দেশের দাবাড়ুদেরও সংবর্ধনা জানানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে। বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ১০ রাউন্ডের খেলা হবে। এখন পর্যন্ত ২৩৭ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top