News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ় করতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, ‘ওয়াক উইথ তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ় করতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, ‘ওয়াক উইথ তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট (হি. স.) : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় ‘ওয়াক উইথ তিরঙ্গা’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রাটি সার্কিট হাউজ সংলগ্ন গান্ধীমূর্তির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উজ্জ্বয়ন্ত প্রাসাদে এসে শেষ হয়েছে৷ ফিতা কেটে পদযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রিসভার সকল সদস্য-সদস্যাগণ ও প্রশাসনের আধিকারিকগণ, এনএসএস, সিভিল ডিফেন্সের স্বচ্ছাসেবকগণ পদযাত্রায় সামিল হন।

পদযাত্রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শ্রী সাহা ১৩-১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে ত্রিপুরার সকল নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য যেসকল রাষ্ট্র নায়করা তাঁদের আত্মবলিদান করেছেন তাঁদের স্মরণের মাধ্যমে রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ় করতে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। আজকের এই পদযাত্রা আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।পদযাত্রায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের বীর সন্তান যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং বর্তমানে যারা দেশের সীমান্ত রক্ষা করছেন তাদেরকে স্মরণ করার জন্য এই হর ঘর তিরঙ্গা কর্মসুচি আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, কর্মসূচিতে রাজ্যে ৫ লক্ষের উপর জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ৭৫টি ত্রিবর্ণ রঞ্জিত বেলুন আকাশে উড়িয়ে আজকের এই পদযাত্রা সমাপন করেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top