News Flash

  • Home
  • খেলা
  • জেআরসি-র উদ্যোগে কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু শনিবার
Image

জেআরসি-র উদ্যোগে কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। কর্পোরেট  টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস তথা আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আগামীকাল থেকে তিন দিনব্যাপী আগরতলায় এই টুর্নামেন্টের আসর বসছে। উদ্যোক্তা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। মোট ১২টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আগামীকাল সকাল ৯ টায় এমবিবি বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে এমবিবি মাঠে সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, যুগ্ম সচিব কিশোর কুমার দাস, ওএনজিসি-র আধিকারিক নীলরতন সরকার ও আনোয়ার খান (ভারতীয় দলের প্রাক্তন হকি খেলোয়াড়) প্রমূখ উপস্থিত থাকবেন। জে.আর.সি-র সভাপতি অনুষ্ঠানে পৌরহিত্য করবেন। আগামীকাল সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে প্রোগ্রেসিভ টাটা মোটরস্ খেলবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রেশন ক্লাবের বিরুদ্ধে। বেলা সাড়ে দশটায় দ্বিতীয় ম্যাচে আয়োজক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব খেলবে লুসিড হেলথ্ কেয়ার-এর বিরুদ্ধে। বেলা ১২টায় তৃতীয় ম্যাচে ট্যাক্স অর্গানাইজেশন বনাম এইচডিএফসি ব্যাঙ্ক দলের খেলা। বেলা  দেড়টায় চতুর্থ ম্যাচ ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বনাম টিএসইসিএল রিক্রিয়েশন ক্লাবের খেলা। বেলা ৩টা থেকে শুরু হবে  কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো আগরতলা পুর নিগম, ওএনজিসি রিক্রিয়েশন ক্লাব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং নীপকো। ১৫ই আগস্ট বেলা ১১টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের তিনজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হবে। জেআরসি-র সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top