News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত
Image

ত্রিপুরায় মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

আগরতলা, ১২ আগস্ট (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে আজ বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২০০টি ফার্মাসিস্ট(অ্যালোপ্যাথি) পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থদপ্তরের অধীন অডিট ডিরেক্টোরেটে ২০ জন মাল্টিটাস্কিং স্টাফ এবং এক্সাইজ দপ্তরে ৯ জন সাব-ইনস্পেক্টর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি টি পি এস সি’র মাধ্যমে পূরণ করা হবে।

তিনি মন্ত্রী জানান, খাদ্য দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫ জন লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে সাব-ইনস্পেক্টর পদে ৬ জন, ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন, জুনিয়র স্টোর কিপার পদে ৬ জন এবং এল ডি সি পদে ২০ জন নিয়োগ করা হবে।

সাথে তিনি যোগ করেন, অগ্নিনির্বাপক দপ্তরে ৮টি অ্যাসিস্টেন্ট ডিভিশনাল ফায়ার অফিসারের পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও পূর্ত দপ্তরে ড্রাফটসম্যান, জুনিয়র ড্রাফটসম্যান, সার্ভেয়ার, সিনিয়র সার্ভেয়ার এবং ওভারশিয়ার ক্যাটাগরিতে ১৪৭টি টেকনিক্যাল পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই পদগুলি পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।এছাড়াও ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি), ল্যাব টেকনিশিয়ান, অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পদের রিটমেন্ট রুলস-এর কিছু পরিবর্তন করার অনুমোদন দেওয়া হয়েছে, বলেন তিনি। তিনি জানান, আগে ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি), ল্যাব টেকনিশিয়ান, অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পদে চাকুরী পাওয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টে ডিপ্লোমা যোগ্যতা হিসেবে ছিল। রিক্রুটমেন্ট রুলস পরিবর্তনের ফলে এখন থেকে ফার্মাসিস্টে ডিগ্রী হোল্ডাররাও এই পদগুলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top