News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস পালিত রাজ্যে
Image

ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস পালিত রাজ্যে

আগরতলা, ১১ আগস্ট : ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরপুরুষ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি কমিটির উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য পুরুষ ক্ষুদিরাম বসুর ১১৪ তম  শহীদান দিবস আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। এদিন শহীদ দিবসের পক্ষ করতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ক্ষুদিরাম বসুর নাম চির স্মরণীয় হয়ে থাকবে। ক্ষুদিরাম বসু দেশ স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন।

কমিটির কর্মকর্তারা আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরও শহীদ ক্ষুদিরাম বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যে প্রত্যাশা করেছিলেন ভারতবর্ষের নাগরিকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শহীদ ক্ষুদিরাম বসুর সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতাদর্শে উদ্বুদ্ধ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের অন্যান্য স্থানেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম শহীদান দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

Releated Posts

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top