News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেজস্বী যাদবই আসল মুখ্যমন্ত্রী, নীতীশ কুমার নামমাত্র : সুশীল মোদী
Image

তেজস্বী যাদবই আসল মুখ্যমন্ত্রী, নীতীশ কুমার নামমাত্র : সুশীল মোদী

পাটনা, ১০ আগস্ট (হি.স.): তেজস্বী যাদবই আসল মুখ্যমন্ত্রী, নীতীশ কুমার নামমাত্র প্রধান। খোঁচা দিয়েছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। বুধবার সাংবাদিক সম্মেলনে সুশীল কুমার মোদী বলেছেন, “আসলে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রী, নীতীশ কুমার নামমাত্র প্রধান। তাঁদের (আরজেডি) শক্তি ৮০, আপনার আছে ৪৫-৪৬। লালু যাদব কীভাবে কাজ করেন তা সকলেই জানেন। নীতিশ কুমার শুধু দেখানোর জন্য মুখ্যমন্ত্রী হবেন আর আসল মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব।”

জেডি (ইউ)-র অভিযোগ খারিজ করে সুশীল মোদী বলেছেন, “তাঁরা বলছে জেডি(ইউ)-কে না-কি ভাঙার চেষ্টা করা হচ্ছে, শিবসেনার উদাহরণ দেওয়া হচ্ছে। শিবসেনা আমাদের জোট ছিল না, সেখানে শাসক দল ছিল। আপনারা (জেডিইউ) আমাদের জোট ছিলেন। আমরা কখনও আমাদের কোনও জোট ভাঙিনি।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top