News Flash

  • Home
  • দেশ
  • কোভিডে আক্রান্ত প্রিয়াঙ্কা আইসোলেশনে, অসুস্থ রাহুলের রাজস্থান সফর বাতিল
Image

কোভিডে আক্রান্ত প্রিয়াঙ্কা আইসোলেশনে, অসুস্থ রাহুলের রাজস্থান সফর বাতিল

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। বিগত ৩ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার কোভিডে আক্রান্ত হয়েছেন প্রিয়াঙ্কা। করোনায় আক্রান্ত হওয়ার পর আবারও নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। প্রিয়াঙ্কা বুধবার সকালে টুইট করে জানিয়েছেন, আবারও করোনায় আক্রান্ত হয়েছি। বাড়িতেই আইসোলেশনে থাকছি ও সমস্ত প্রোটোকল মেনে চলছি। এর আগে জুন মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে, অসুস্থ বোধ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সূত্রের খবর, অসুস্থতার কারণে রাজস্থানের আলওয়ারে প্রস্তাবিত সফর বাতিল করেছেন রাহুল গান্ধী। সূত্র মারফত জানা গিয়েছে, রাহুল গান্ধীর শরীর ভালো নেই। তাই রাজস্থানের আলওয়ারে নিজের প্রস্তাবিত সফর বাতিল করেছেন তিনি। আলওয়ারে দলের “নেতৃত্ব সঙ্কল্প শিবিরে” অংশ নেওয়ার কথা ছিল রাহুলের।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top