News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে বিভ্রাট গুগলের পরিষেবায়, রাত পোহাতেই কাটল বিপত্তি
Image

বিশ্বজুড়ে বিভ্রাট গুগলের পরিষেবায়, রাত পোহাতেই কাটল বিপত্তি

নিউইয়র্ক, ৯ আগস্ট (হি.স.): সার্চ ইঞ্জিন গুগল এবার ডাউন। সার্চ ইঞ্জিন গুগলের পাশাপাশি ইউটিউব, গুগল ফোটোস, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ প্রভৃতি গুগলের পরিষেবা বিঘ্নিত হয়েছে। এর জেরে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বিভ্রাটের মুখে পড়ে। বিশেষ করে ইউটিউব ও জি-মেইল একেবারেই কাজ করছিল না। গুগলের পক্ষ থেকে জানানো হয়, “আমরা দুঃখিত, মনে হচ্ছে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারদের অবহিত করা হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য কাজ চলছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।”

সোমবার রাতে আচমকাই স্তদ্ধ হয়ে যায় গুগুলের পরিষেবা। গোটা বিশ্বে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় গুগুলের পরিষেবা। তার সঙ্গেই পরিষেবা বন্ধ হয়ে যায়, জিমেল, গুগুল ইমেজ ও গুগুল ম্যাপের। ভারত বাদে মোট ৪০ টি দেশে এই পরিষেবা বিঘ্নিত হয়। যার ফলে ৪০,০০০ ব্যবহারকারী অসুবিধার মধ্যে পড়ে। যদিও পরে আগের মতো পরিষেবা দেওয়া শুরু করে গুগুল।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top