News Flash

  • Home
  • খেলা
  • কিল্লাই পিত্রাকামি ফুটবলের ফাইনাল ঘিরে দুদলের প্রস্তুতি জোড়কদমে

কিল্লাই পিত্রাকামি ফুটবলের ফাইনাল ঘিরে দুদলের প্রস্তুতি জোড়কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। ফাইনালে আমলক কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে। ১১ আগস্ট হবে ফাইনাল ম্যাচ। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি)। পিত্রা কামি স্কুল মাঠে ওই দিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন টি টি এ এ ডি সি-‌র প্রাক্তন এম ডি সি কিশোর জমাতিয়া, কিল্লা ব্লকের বিডিও কমল দেববর্মা, গোমতি জেলা ক্রীড়া দপ্তরের সহকারি ক্রীড়া আধিকারিক ভারতী নিগম, বিপ্র হরি জমাতিয়া, বিশ্বজিৎ দেববর্মা, অন্নমনি জমাতিয়া এবং রথীন্দ্র লাল জমাতিয়া। ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে জোড় প্রস্তুতি নিয়েছে উদ্যোক্তারা। সাজিয়ে তোলা হচ্ছে মাঠকে। এদিকে খেতাব জয় করতে দুদলই জোড় প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top