News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে হর ঘর তিরঙ্গা কর্মসূচী বিজেপির, কটাক্ষ মানিকের
Image

জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে হর ঘর তিরঙ্গা কর্মসূচী বিজেপির, কটাক্ষ মানিকের

আগরতলা, ৮ আগস্ট (হি. স.) : জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশের শাসক গোষ্ঠি বিজেপি। তাই, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে নেমেছেন তাঁরা। আজ আগরতলায় ছাত্র-যুব ভবনে এসএফআইর-র উদ্যোগে আয়োজিত রক্তদানের শিবিরের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিজেপি-কে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোন ভূমিকা ছিল না। তাই, এখন তাঁরা ইতিহাস নতুন রূপে আনতে চাইছে। এদিন তিনি বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ এনেছেন।

আজ মানিক দাবি করেন, ৮ আগস্ট দেশের জন্য উল্লেখযোগ্য দিন। আজকের দিনেই বম্বে-তে মহাত্মা গান্ধী ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে করো ইয়া মরো-র ডাক দিয়েছিলেন। সেদিন থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীরা ওই শ্লোগান দিতে শুরু করেছিলেন। কিন্তু, কমিউনিস্টরা তখন পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন।

তাঁর দাবি, স্বাধীনতা আন্দোলনে দেশের বর্তমান শাসক গোষ্ঠির কোন ভূমিকা ছিল না। আরএসএস এবং তার রাজনৈতিক সংগঠন দেশের স্বাধীনতায় কোন ভূমিকা রাখেনি। বরং তাঁরা দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ব্রিটিশদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

তিনি কটাক্ষ করে বলেন, এখন দেখতে পারছি দেশের বর্তমান শাসক গোষ্ঠি হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নিয়েছে। অথচ তাঁরা দেশের জাতীয় পতাকাকে স্বীকার করছে না। কারণ, তাঁরা মনে করেন দেশের জাতীয় পতাকার রঙ হওয়া উচিত গেরুয়া।

এদিন তিনি দাবি করেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির পেছনে গোপন রহস্য রয়েছে। বিজেপি গোটা দেশেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বুঝতে পেরেছে। তাই, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে ওই কর্মসূচী হাতে নিয়েছে, কটাক্ষ করে বলেন তিনি। 

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top