News Flash

  • Home
  • দিনের খবর
  • নাইডুর বিদায়ে আবেগাপ্লুত মোদী, প্রধানমন্ত্রী বললেন ভাষার প্রতি তাঁর আবেগ প্রশংসনীয়
Image

নাইডুর বিদায়ে আবেগাপ্লুত মোদী, প্রধানমন্ত্রী বললেন ভাষার প্রতি তাঁর আবেগ প্রশংসনীয়

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ভারতের উপ-রাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। তিনি রাজ্যসভার চেয়ারম্যানও বটে, সেই কার্যকালও শেষ হতে চলেছে তাঁর। উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইডুর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, ভেঙ্কাইয়া নাইডুজির ভাষার প্রতি আবেগ সত্যি প্রশংনীয়। তিনি যেভাবে সদনে পৌরহিত্য করেছিলেন, তাতে তা প্রতিফলিত হয়েছে। তিনি রাজ্যসভার উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখেছিলেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আপনি (ভেঙ্কাইয়া নাইডু) একাধিকবার বলেছেন, ‘আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি, কিন্তু জনজীবন থেকে মোটেও ক্লান্ত না।’ সুতরাং, এই সদনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনার দায়িত্ব এখন শেষ হচ্ছে, তবে দেশ এবং একইসঙ্গে জনজীবনের কর্মীরা-আমার মতো-আপনার অভিজ্ঞতার সুফল পেতে থাকবে।” প্রধানমন্ত্রীর কথায়, “ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অত্যন্ত সৈভাগ্যের যে আমি আপনাকে বিভিন্ন চরিত্রে কাছ থেকে দেখেছি। আমারও সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে সেই সব চরিত্রে কাজ করার। দলীয় প্রধান হিসাবে আপনার নেতৃত্ব, মন্ত্রিসভায় আপনার কঠোর পরিশ্রম, উপ-রাষ্ট্রপতি অথবা রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে আপনার অনুগ্রহ – আমি আপনাকে আপনার সমস্ত ভূমিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে দেখেছি। আপনি কখনই কোনও কাজকে বোঝা মনে করেননি, আপনি প্রতিটি কাজে নতুন প্রাণ দেওয়ার চেষ্টা করেছেন।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আজ আমরা সবাই রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে তাঁর কার্যকালের সমাপ্তিতে ধন্যবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। এই সদনের জন্য এটি খুবই আবেগপূর্ণ মুহূর্ত। সদনের বেশ কিছু ঐতিহাসিক মুহূর্ত আপনার সুন্দর উপস্থিতির সঙ্গে জড়িত।” মোদী আরও বলেছেন, “আমরা এবার এমন একটি স্বাধীনতা দিবস উদযাপন করছি, যখন দেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, অধ্যক্ষ এবং প্রধানমন্ত্রী হলেন সেই সমস্ত মানুষ যারা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁরা সকলেই খুব সাধারণ পটভূমি থেকে এসেছেন। আমি মনে করি এর প্রতীকী গুরুত্ব রয়েছে।”

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top