News Flash

  • Home
  • খেলা
  • বাপ্পার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে জয়ের হ্যাটট্রিক জে সি সি-‌র
Image

বাপ্পার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে জয়ের হ্যাটট্রিক জে সি সি-‌র

শতদল: ১২৯/৫ (২০ ওভার)
জেসিসি: ১৩০/৬ (১৯.৩ ওভার)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। বাপ্পার কব্জির জোরে জয় অব্যহত রাখলো জে সি সি। পাশাপাশি করলো জয়ের হ্যাটট্রিকও। সোমবার নির্ভরযোগ্য বোলার বাপ্পা দাসের হাত ধরে জয় পেলো জে সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সোমবার জে সি সি ৪ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। ‌বাপ্পা দাস ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে প্রাক্তন ত্রিপুরা রণজি দলের ক্রিকেটার যোগেশ টাকাওয়ালা ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, জয়দীপ বনিক ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং তাপস মন্ডল ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। জে সি সি-‌র পক্ষেশঙ্কর পাল (‌২/‌১৯) এবং আকর্ষ শ্রীবাস্তব (‌২/‌২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জে সি সি। দলের পক্ষে বাপ্পা দাস ৩৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮,মোহিত হান্ডা ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে  ‌‌১৮, অর্কপ্রভ সিনহা ১৪ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অনিরুদ্ধ সাহা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। শতদল সঙ্ঘের পক্ষে অজয় যাদব (‌২/‌২২) এবং জয়দেব দেব (‌২/‌২২) সফল বোলার।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top