কসমোপলিটন: ১২৮/৬ (১৩ ওভার)
ব্লাড মাউথ: ১২৪/৮ (১৩ ওভার)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।।রোমাঞ্চকর ম্যাচ। শেষ পর্যন্ত জয় পেলো কসমোপলিটন ক্লাব। ৪ রানে পরাজিত করলো ব্লাডমাউথ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-২০ ক্রিকেটে। সোমবার সকালে এম বি বি স্টেডিয়ামে হয় ম্যাচটি। মাঠ কিছুটা ভিজে থাকায় এদিনও দেরীতে শুরু হয় ম্যাচ। ফলে ওভার কমিয়ে ১৩ করা হয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে অরীন রায় ১৭ বল খেলে ২টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, পল্লব দাস ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, শুভ্রজিৎ দাস ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং নিরুপম সেন চৌধুরি ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ব্লাডমাউথের পক্ষে মণিশঙ্কর মুড়াসিং (৩/৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ ক্লাব নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনির্বান বর্মন ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, দীপাঞ্জন মুখার্জি ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, উদীয়ান বসু ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে সাহিল সুলতান (৩/২৯), ইন্দ্রজিৎ দেবনাথ (২/১৭) এবং অর্জুন দেবনাথ (২/২৬) সফল বোলার।



















