News Flash

Image

মণিপুরে ৮২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার এক

ইমফল, ৮ আগস্ট (হি.স.) : প্রায় ৮২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে মণিপুরে। মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক শীর্ষ আধিকারিক জানান, রবিবার মধ্যরাত প্রায় ১২.৩০ মিনিটে ৮ নম্বর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর কমান্ড্যান্ট এন নিমাই-এর নেতৃত্বে, এনএবি এবং পুলিশের এক দল লিলং চিংখাম মাখা লেইকাই এলাকায় হানা দিয়ে মাদক উৎপাদনের ডেরাকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আন্তৰ্জাতিক বাজারমূল্যের প্রায় ৮২ কোটি টাকার ৫৪.৬৮৫ কেজি ব্রাউন সুগার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে অভিযানকারী দল। এছাড়া, অবৈধ মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক, বাসন, গ্যাস বার্নার, সিলিন্ডার এবং মোবাইল ফোনের হ্যান্ডসেট ইত্যাদি আরও অনেক অপরাধমূলক জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি জানান, লিলং থানার অন্তর্গত লিলং চিংখাম মাখায় অবৈধ ওষুধ তৈরির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জনৈক ইমেম বিবির (৪৯) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ইরং উমাং এলাকার ইউখাইবাম বসির আহমাদের ছেলে ইউমখাইবাম মুস্তাফা (১৯) নামের একজনকে আটক করে দলটি।

শীর্ষ আধিকারিক জানান, তদন্ত করে দেখা গেছে, ইমেম বিবির বাড়ি চত্বরে অবৈধভাবে সন্দেহভাজন ব্রাউন সুগার তৈরি করত ইউমখাইবাম মুস্তফা। বাজেয়াপ্তকৃত মাদক ও অন্যান্য সামগ্ৰী সহ অভিযুক্তকে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিলং থানায় হস্তান্তর করা হয়েছে, জানান শীৰ্ষ পুলিশ আধিকারিক।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top