News Flash

  • Home
  • প্রধান খবর
  • জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি নির্বাচনের শংসাপত্রে স্বাক্ষর নির্বাচন কমিশন-র
Image

জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি নির্বাচনের শংসাপত্রে স্বাক্ষর নির্বাচন কমিশন-র

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে যৌথভাবে রবিবারভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড়ের নির্বাচনী শংসাপত্রে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হল।

নির্বাচন কমিশন জানায়, গত ৫ জুলাই গেজেটে কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এটি আজ ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড়ের নির্বাচনী শংসাপত্রে স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়েছে।
শংসাপত্রের স্বাক্ষরিত অনুলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ১১ আগস্ট নতুন উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের সময় পাঠ করা হবে।

উপ-রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় চমৎকার সহযোগিতার জন্য নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার, ইসিআই পর্যবেক্ষক, দিল্লি পুলিশ, সিআরপিএফ-এর পুরো দলকে প্রশংসা করেছে।
প্রসঙ্গত, জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী জগদীপ ধনখড়কে শনিবার উপরাষ্ট্রপতি পদের জন্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। লোকসভার সাধারণ সম্পাদক ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার উৎপল কুমার সিং সন্ধ্যায় তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top