News Flash

  • Home
  • খেলা
  • চেস অলিম্পিয়াড : ভারত ফের যুগ্ম শীর্ষে, মহিলারা অপরাজেয়
Image

চেস অলিম্পিয়াড : ভারত ফের যুগ্ম শীর্ষে, মহিলারা অপরাজেয়

ক্রীড়া প্রতিনিধি, চেন্নাই, ৭ আগস্ট।। ভারতীয়রা শীর্ষে উঠে এসেছে। বিশেষ করে ভারতীয়-বি দলের কথা বলা হচ্ছে। অন্য দুটি দলও সমান্তরালে সাফল্যের লক্ষে লড়াই করে যাচ্ছে। মহিলাদের ভারতীয়-এ দল এখন পর্যন্ত অপরাজেয় ভূমিকায় খেলছে। পয়েন্ট তালিকায় আপাতত তৃতীয় শীর্ষে অবস্থান করছে। আজ, রবিবার নবম রাউন্ডের খেলা চলছে। পরবর্তী দুদিন আরো দু রাউন্ডের শেষে বিশ্বসেরা তালিকা তৈরি হবে। চেন্নাইয়ের মহাবল্লীপুরমে ৪৪-তম চেস অলিম্পিয়াড এখন চূড়ান্ত পর্যায়ে। শনিবার পর্যন্ত ৮ম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। সারা বিশ্বের ১৮৬টি দেশের খ্যাতনামা তারকারা লড়াইয়ে ব্যস্ত রয়েছেন। দাবাড়ুদের হাট বসেছে চেন্নাইয়ের মহাবলীপুরমে। ওপেন বিভাগে অর্থাৎ পুরুষদের গ্রুপে ভারতীয়-বি দল উজবেকিস্তানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী ২৯ জুলাই, প্রথম রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা প্রত্যেকে নিরঙ্কুশ জয় ছিনিয়ে দারুন পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। পুরুষ বিভাগে ভারতীয়-এ দল পরপর তিন রাউন্ড ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে জিম্বাবুয়ে, মলডোভা, গ্রীস ও রোমানিয়া-কে হারিয়েছে। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের সঙ্গে এবং ষষ্ঠ রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে।৭ম রাউন্ডে ভারতীয়-সি দলকে হারানোর পর অষ্টম রাউন্ডে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে আর্মেনিয়ার কাছে।
আজ ৯ম রাউন্ডে ২১.৫ পয়েন্ট নিয়ে লড়ছে ব্রাজিলের (২১) বিরুদ্ধে। ভারতীয়-বি দল পরপর ৫ রাউন্ডে এবং ৭ম ও ৮ম রাউন্ডে যথাক্রমে সংযুক্ত আরব এমিরেটিস, এস্টোনিয়া, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, কিউবা ও আমেরিকা-কে হারিয়েছে। ষষ্ঠ রাউন্ডে যদিও তাঁরা প্রথম পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে আর্মেনিয়ার বিরুদ্ধে। ৯ম রাউন্ডে আজ ২৫.৫ পয়েন্ট নিয়ে আজারবাইজানের (২২) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-সি দল ৪র্থ, ৭ম ও ৮ম রাউন্ড ছাড়া টানা ৫ রাউন্ডে যথাক্রমে সাউথ সুদান, মেক্সিকো, আইসল্যান্ড, চিলি, লিথুনিয়া-কে হারালেও চতুর্থ রাউন্ডে স্পেন, সপ্তম রাউন্ডে ভারতীয়-এ দল এবং অষ্টম রাউন্ডে পেরুর কাছে পরাজয় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। ৯ম রাউন্ডে আজ ১৯ পয়েন্ট নিয়ে খেলছে প্যারাগুয়ের (২১.৫) বিরুদ্ধে।
মহিলা বিভাগে ভারতীয়-এ দল টানা সাত রাউন্ড ধরে যথাক্রমে তাজিকিস্তান, আর্জেন্টিনা,  ইংল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স, জর্জিয়া ও আজারবাইজান-কে হারানোর পর ৮ম রাউন্ডে ইউক্রেনের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ৯ম রাউন্ডে ২৩ পয়েন্ট নিয়ে লড়ছে পোল্যান্ডের (২৪.৫) বিরুদ্ধে। ভারতীয়-বি দল প্রথম চার রাউন্ডে এবং অষ্টম রাউন্ডে যথাক্রমে ওয়েলস্, লাটভিয়া, ইন্দোনেশিয়া, এস্তোনিয়া ও ক্রোয়েশিয়া-কে পরাজিত করেছে। পঞ্চম ও সপ্তম রাউন্ডে যথাক্রমে জর্জিয়া ও গ্রীসের কাছে হারলেও ষষ্ঠ রাউন্ডে ফের চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আজ ৯ম রাউন্ডে ২১ পয়েন্ট নিয়ে খেলছে সুইজারল্যান্ডের (২০) বিরুদ্ধে। ভারতীয়-সি দল প্রথম তিন রাউন্ডের পর ষষ্ঠ ও ৭ম রাউন্ডে যথাক্রমে হংকং, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড-কে হারালেও চতুর্থ ও অষ্টম রাউন্ডে যথাক্রমে জর্জিয়া ও পোল্যান্ডের কাছে হার স্বীকার করে পয়েন্ট খুইয়েছে। পঞ্চম রাউন্ডে ড্র করেছে ব্রাজিলের সঙ্গে। ৯ম রাউন্ডে আজ ১৯.৫ পয়েন্ট নিয়ে খেলছে এস্টোনিয়ার (২০) বিরুদ্ধে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top