News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই কোভিডে আক্রান্ত, বাতিল করলেন দিল্লি সফর
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই কোভিডে আক্রান্ত, বাতিল করলেন দিল্লি সফর

বেঙ্গালুরু, ৬ আগস্ট (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। দিল্লি রওনা হওয়ার প্রাক্কালে করোনায় সংক্রমিত হওয়ায় প্রস্তাবিত দিল্লি সফর বাতিল করেছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পরই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।

বোম্মাই এদিন টুইট করে জানিয়েছেন, আমি কোভিডে আক্রান্ত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। বিগত কয়েকদিনের মধ্যে যাঁরা আমার সান্নিধ্যে এসেছিলেন, তাঁরা পরীক্ষা করিয়ে নেবেন। আমার দিল্লি সফর বাতিল করা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার দিল্লি যাওয়ার কথা ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং নীতি আয়োগের পরিচালন পর্ষদের তৃতীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু প্রস্তাবিত সেই সফর বাতিল করেছেন তিনি।

Releated Posts

প্রয়াত প্রাক্তন মন্ত্রীর শেষ দর্শন ঘিরে উত্তেজনা, বাবার দেহ ছুঁতে দেওয়া হল না মেয়েকে

অমরাবতী, ১৫ জুলাই (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ও কপু সম্প্রদায়ের প্রবীণ নেতা মুদ্রাগাডা পদ্মনাভমের শেষকৃত্যকে ঘিরে বুধবার পূর্ব…

ByByNews Desk Jul 15, 2026

ঘৃণাত্মক ভাষণ মামলায় আজ বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের লোকসভা সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 15, 2026

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top