News Flash

  • Home
  • খেলা
  • সুপার ওভারে  ইউ:‌ ফ্রেন্ডস জয়ী
Image

সুপার ওভারে  ইউ:‌ ফ্রেন্ডস জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। শুরুতেই বৃষ্টির থাবা। সকালের বৃষ্টিতে মাঠে জল লেগে থাকার কারণে যথাসময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। অনেক চেষ্টায় আউটফিল্ড খেলার উপযুক্ত করে তুললেও ইতোমধ্যে দ্বিতীয় ম্যাচের নির্ধারিত সময় চলে আসে। ম্যাচ রেফারি ও আম্পায়াররা যথারীতি সুপার ওভারের আশ্রয় নিয়ে এমবিবি স্টেডিয়ামের প্রথম ম্যাচটির ফয়সালা এনে দেয়। ২০ ওভারের ম্যাচ হয় ১ ওভারে। আর এতে জয় পায় ইউনাটেড ফ্রেন্ডস। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে ১ ওভারে মীমাংসা হয় ম্যাচের। তাতে ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ২০ রানের জবাবে ওল্ড প্লে সেন্টার ১ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করে। বেলা ১২:৫৩ নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে ইউনাটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ২০ রান সংগ্রহ করে। ত্রিপুরা রণজি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার তথা হার্ডহিটার রজত দে শুরুতেই ২২ গজে বিধ্বংসী রূপ ধারন করেন। মাত্র ৪ বল খেলে রজত করেন ১৬ রান। রজতের ওই রান সাজানো ছিলো ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া দীপক ক্ষৈত্রি করেন ৩ রান ২ বল খেলে। জবাবে খেলতে নেমে ও.পি.সি ১ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা ৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭ রান করেন। ১২ রানের ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডস জয়ী হয়। মারকুটে ব্যাট চালানোর সুবাদে রজত দে পেয়েছে ম্যাচের সেরার খেতাব।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top