News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, কদমতলায় অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তার বেহাল অবস্থা, কদমতলায় অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে কদমতলা ব্লকের  কদমতলা রানীবাড়ি সড়কের পিয়ারীছড়া বাজারে পথ অবরোধ করে স্থানীয়রা৷  বুধবার সকালে উত্তর জেলার কদমতলা ব্লকের  কদমতলা রানীবাড়ি সড়কের পিয়ারীছড়া বাজারে পথ অবরোধ করে স্থানীয়রা৷ ঘটনার বিবরণে জানা যায় পিয়ারীছড়া বাজারের ঠিক মধ্যবর্তী এলাকায় একটি কালভার্ট রয়েছে৷ অতিরিক্ত বৃষ্টির ফলে সেই কালভার্টের এক তৃতীয়াংশ ভেঙ্গে যায়৷ প্রতিদিন ওই কালভার্টে সুকল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে৷ এমনটাই অভিযোগ স্থানীয়দের৷ স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কদমতলা পূর্ত দপ্তরের আধিকারিক ও কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ অবশেষে বাধ্য হয় এদিন সকাল ৮ টা থেকে শুরু হয় পথ অবরোধ৷ পিয়ারিছড়া বাজারের দুপাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য যানবাহন৷ যাত্রী দুর্ভোগ উঠে চরমে৷ অবশেষে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ৷ তারাও নিরুপায় হয়ে ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করেন৷  দুপুর বারোটার দিকে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ফোন যুগে এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে আগামীকাল  ৪ আগস্ট থেকে ওই ভেঙ্গে যাওয়া আলবার্টের কাজ শুরু করা হবে৷ সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করেন৷ পাশাপাশি স্থানীয়রা জানিয়ে দেন যদি আগামীকাল কাজ শুরু না হয় তাহলে ৬ আগস্ট আবারো বৃহত্তম আন্দোলনে নামবেন এলাকাবাসী৷ তবে দীর্ঘ ৫ ঘন্টা পথ অবরোধের ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে যাত্রী দূর্ভোগ উঠেছিল চরমে৷

Releated Posts

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top