News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারোত্তলনে হরজিন্দরের পদক জয়ে খুশির আবহ দেশজুড়ে, অভিনন্দন ও শুভকামনা প্রধানমন্ত্রীর
Image

ভারোত্তলনে হরজিন্দরের পদক জয়ে খুশির আবহ দেশজুড়ে, অভিনন্দন ও শুভকামনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ফের পদক জিতেছে ভারত। মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন হরজিন্দর কউর। হরজিন্দরের পদক জয়ে খুশির আবহ গোটা দেশজুড়ে, শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ভারোত্তলকরা বার্মিংহাম কমনওয়েলথে দারুণ পারফর্ম করছেন। সেই ধারা অব্যাহত রেখে, হরজিন্দর কউর ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।”

স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুলতে ব্যর্থ হন হরজিন্দর। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে ৯০ কেজি তুলে ফেলেন। তৃতীয় প্রচেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি ভার তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি। সুতরাং স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন হরজিন্দর। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। কানাডার অ্যালেক্সিস ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top