News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ কমে ১৩,৭৩৪; আরোগ্যের হার ৯৮.৪৯ শতাংশ, মৃত্যুও নিম্নমুখী
Image

কোভিড-সংক্রমণ কমে ১৩,৭৩৪; আরোগ্যের হার ৯৮.৪৯ শতাংশ, মৃত্যুও নিম্নমুখী

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা নিরন্তর কমছে, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৪৩০-তে পৌঁছেছে। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৯ হাজার ৭৯২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৯ হাজার ৭৯২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৬ লক্ষ ৭৭ হাজার ৪০৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২,০৪,৬০,৮১,৯৮১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৪৩০ জন (১.২০ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৮৩,৭৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৯ শতাংশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top