News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসুস্থ বি‌জে‌পি কার্যকর্তার চি‌কিৎসার জন্য পাথারকা‌ন্দির বিধায়ক কৃষ্ণেন্দুর সাহা‌য্য
Image

অসুস্থ বি‌জে‌পি কার্যকর্তার চি‌কিৎসার জন্য পাথারকা‌ন্দির বিধায়ক কৃষ্ণেন্দুর সাহা‌য্য

লোয়াইরপোয়া (অসম), ১ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন লোয়াইরপোয়া এলাকার বিজেপির বুথ সভাপতি ভূবনেশ্বর শর্মার চিকিৎসার জন্য সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। জানা গে‌ছে, বি‌জে‌পি কার্যকর্তা ভূবনেশ্বর শর্মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন।

সম্প্রতি ভূবনেশ্বরবাবুর পায়ে আঘাত লে‌গে ক্ষ‌তের সৃ‌ষ্টি হ‌য়েছে। এমতাবস্থায় তাঁকে বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হসপিটালে চিকিৎসা করার জন্য্ ভ‌রতি করা হয়। সেখানে চিকিৎসা করতে গিয়ে তাঁর পায়ের ক্ষত অংশ কেটে ফেলতে হয়েছে। যার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভূবনেশ্বর শর্মার আর্থিক অবস্থা তেমন সচ্ছ্বল নয়। তার ওপর ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে। বিধায়ক কৃষ্ণেন্দুর প্রতিনিধি হিসেবে রবিবার বিকেলে বিজেপির লোয়াইরপোয়া ব্লক মণ্ডল সভাপতি হৃষিকেশ নন্দি এবং লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সোনালী চৌধুরী দলীয় কর্মী অনন্ত নাথ সহ অন্যরা মাকুন্দা হাসপাতালে গিয়ে অসুস্থ ভূবনেশ্বর শর্মার স্বাস্থ্যের খবর নিয়ে তাঁর পরিবারের হা‌তে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top