News Flash

Image

পাথারকান্দিতে পিস্তলের ১৩ রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার, আটক টাইলস মিস্ত্রি

পাথারকান্দি (অসম), ১ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কাবাড়িবন্দ গ্রামে হানা দিয়ে প‌য়েন্ট (.) ৩৮ এমএ পিস্তলের সক্রিয় ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে কাবাড়িবন্দ গ্রামের বাসিন্দা জনৈক আব্দুল রৌফের ছেলে আবুল হুসেনকে। আবুল হুসেন পেশায় একজন টাইলস মিস্ত্রি।

আজ সোমবার পাথারকান্দি থানার এসআই তদন্তকারী অফিসার রাজপ্রতাপ সিংহ জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিত্তে রবিবার কাবাড়িবন্দে গ্রামে তাঁর নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়েছিল। অভিযানে এএস ১০ এফ ৩৭২৫ নম্বরের মটর বাইকে তালাশি চালিয়ে সক্রিয় কার্তুজগুলো উদ্ধার করেছেন তাঁরা। এর সঙ্গে আটক করা হয় মটর বাইকের মালিক তথা পেশায় টাইলস মিস্ত্রি কাবাড়িবন্দ গ্রামের আব্দুল রৌফের ছেলে আবুল হুসেনকে। ত‌বে প‌য়েন্ট (.) ৩৮ এমএম-এর চাইনিজ পিস্তল‌টি এখনও উদ্ধা‌র করা যায়নি।

তিনি জানান, ধৃতকে গোটা রাত থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বয়ানে কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। আজ সোমবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top