News Flash

  • Home
  • খেলা
  • Belonia:বিলোনিয়ায় ফুটবল : টাই ভেঙে ওয়াই.এফ.সি পতিছড়ি শেষচারে
Image

Belonia:বিলোনিয়ায় ফুটবল : টাই ভেঙে ওয়াই.এফ.সি পতিছড়ি শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। সেমিফাইনালের ছাড়পত্র পেল ওয়াই এফ সি পতিছড়ি। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে টাই ভেঙ্গে ওয়াই এফ সি পতিছড়ি পরাজিত করে মাছুয়ার খিল বড়টিলা-কে। বিলোনিয়ায় বড়পাথারিতে আয়োজিত সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে। বড়পাথরি স্কুল মাঠে হচ্ছে নক আউট ফুটবলের ওই আসর। এদিন ওয়াই এফ সি পতিছড়ি এবং মাছুয়ার খিল বড়টিলা-র ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসীত ছিলো। দুটি দলই খেলার দুই অর্থে একটি করে গোল করেছিল। দুদলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও বিপক্ষের রক্ষণভাগে একবারের বেশী চিড় ধরাতে পারেনি। নির্ধারিত সময়ে অমিমাংসীত ভাবে শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। স্পটকিক্ অর্থাৎ পেনাল্টি শুট আউটে বাজিমাৎ করে ওয়াই এফ সি পতিছড়ি দল। ফলাফল ৪-‌৩। খেলা পরিচালনা করেন রেফারি অসীম বৈদ্য। দিনের খেলা: কোয়ার্টার ফাইনাল ম্যাচ- তৃষ্ণা ওয়াইন্ড লাইফ স্যাংচুয়ারি বনাম এপার বাংলা ওপার বাংলা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top