News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭ বছর উর্দ্ধে যুবক-যুবতীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন : সিইও
Image

১৭ বছর উর্দ্ধে যুবক-যুবতীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন : সিইও

আগরতলা, ৩০ জুলাই (হি. স.) : ১৭ বছর উর্দ্ধে যুবক-যুবতীরা এখন থেকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। এরজন্য কোনও বছরের ১ জানুয়ারি ১৮ বছর বয়স অর্জনের পূর্ব প্রয়োজনীয় মানদন্ডের জন্য অপেক্ষা করতে হবে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিষয়ে আজ জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

তিনি বলেন, এখন থেকে বছরে চার বার ভোটার তালিকায় নাম তোলা যাবে। আগে যেখানে বছরে একবার নাম তোলা যেতো। তিনি জানান, বছরে নাম তোলার ভিত্তি তারিখগুলি হলো ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর। তবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে একবারই জানুয়ারি মাসে। যোগ্য যুবক যুবতীরা কোনও বছরের উক্ত ভিত্তি তারিখ অনুযায়ী যখনই তার বয়স ১৮ বছর পূর্ণ হবে তখনই তাদের নাম নিবন্ধন করতে পারবে, বলেন তিনি।

সাথে তিনি যোগ করেন, এই সংশোধনের মধ্য দিয়ে দাবি-আপত্তির জন্য আবেদনপত্র সহ আরও কয়েকটি পদ্ধতিতে সংশোধন আনা হয়েছে। সংশ্লিষ্ট সংশোধনগুলি ১ আগস্ট থেকে কার্যকর হবে। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top