News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:পূজার মরশুম আসছে, মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরীতে
Image

Tripura:পূজার মরশুম আসছে, মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ৷ এরমধ্যে মনসা পূজা, বিশ্বকর্মা পূজা এবং দুর্গাপূজা অন্যতম৷ এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি৷ সামনেই মা মনসা পূজা৷ তারপর বিশ্বকর্মা৷ এরপর শুরু দুর্গা পূজার কাউডাউন৷ কমলপুরের ফুলছড়ি কুমাড় পাড়ায় মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে৷ একদিকে মা মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, অন্যদিকে দূর্গা পূজা৷ যার দরুন সম্পূর্ন ভাবে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কমলপুর ফুলছড়ির কুমাড় পাড়ার মৃৎশিল্পীরা৷ গত দুবছর আগে করোনার অতিমারির দরুন পূজা পার্বন অনেক কম হওয়ার কারনে মৃৎশিল্পীদের প্রতিমার ব্যবসা হয়নি৷ ওই সময় তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে৷ সেই ক্ষতি তুলে আনার জন্য এবার মৃৎশিল্পীরা অন্যান্য বছর তুলনায় বেশি প্রতিমা তৈরীর কাজে হাত দেন৷ ফুলছড়ি কুমার পাড়ার মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্য এবার মা মনষার প্রতিমা তৈরী করেন ৬০ টি৷ বিশ্বকর্মা তৈরী করেন ৩২ টি৷ দূর্গা প্রতিমা তৈরী করেন ১৫ টি৷ এখন পর্যন্ত দূর্গা প্রতিমা ৭টি ক্লাব বায়না করেছে৷ বাকি প্রতিমা গুলি বায়না হবে বলে আশা ব্যক্ত করেন৷ উনার ৬জন কর্মচারী সকাল বিকাল কাজে লিপ্ত৷  এবিষয়ে মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্যের কাছে জানতে গেলে তিনি বলেন, এবছর পূজার সংখ্যা বাড়বে বলেই তাদের ধারণা৷ সেই প্রত্যাশা নিয়েই অন্যান্য প্রচারের তুলনায় এবছর মূর্তি তৈরীর কাজ চলেছে দ্রুতগতিতে৷ শ্রাবণ মাস শুরু হতেই গ্রাম ত্রিপুরায় শুরু হয়ে গেছে মনসামঙ্গল পুথি পড়ার ধুম৷ সারা মাসব্যাপী চলবে এই পুথি পড়ার প্রক্রিয়া৷ দেবী মনসার পূজা সম্পূর্ণ করার মধ্য দিয়েই শেষ হবে এই পুথি পড়ার কাজ৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top